স্থানীয় সংবাদ

ইউসুফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এটিএম ইমদাদুল হকের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের লবনচরা থানা এবং জেলার বটিয়াঘাটা উপজেলাধীন ইউসুফিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং নগরীর সোনাডাঙ্গাস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা এ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি মুফতি এটিএম ইমদাদুল হক (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রজিউন)। গতকাল মঙ্গলবার ভোর ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোররাতে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এক কন্যা ও একপুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। মুফতি এটিএম ইমদাদুল হক ইউসুফিয়া আলিম মাদরাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে মৃত্যুও আগ পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলেন। এছাড়া দীর্ঘ ১৫ বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের হল মসজিদে ইমামতি করেছেন।
এদিকে, ইউসুফিয়া আলিম মাদরাসা ময়দানে মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ইউসুফিয়া জামে মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক মুফতি এনামুল হাসান।
নামাজে জানাজায় খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এড জাহাঙ্গীর হোসেন হেলাল, এমপি, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, তা’লীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, বিএনপি নেতা আলী আক্কাস, তা’লীমুল মিল্লাত এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি নিয়াজ মাখদুমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শোক ঃ অপরদিকে, মুফতি এটিএম ইমদাদুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ কওে বিবৃতি দিয়েছেন, তা’লীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি নিয়াজ মাখদুম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান রমজানসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button