স্থানীয় সংবাদ

বাগেরহাটের চিতলমারীতে প্রকাশ্য জনসম্মুখে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা এলাকায় মোঃ মুজাহিদ (৪০) নামের একজন দোকানদার কে প্রকাশ্য জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দোকান থেকে জুস কেনা কে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে একই এলাকার বাইজিদ নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে দোকানদার মোজাহিদ কে এলো পাতাড়ী কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাইজিদ কে আটক করেছে। স্থানীয় প্রর্ত্যক্ষদর্শীরা জানায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বাইজিদ ধারালো কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মোজাহিদ কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধরা বাইজিদের বাড়িঘরে ভাংচুর চালায় এবং তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে আটক করে। চিতলমারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহযোগিতায় বাইজিদ কে আটক করা হয়েছে। মোজাহিদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button