স্থানীয় সংবাদ
আড়ংঘাটায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার : আড়ংঘাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বুধবার রাতে থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ও গাঁজা সহ ৩ জন আটক। আড়ংঘাটা থানা পুলিশ জানায়, আরংঘাটা দক্ষিণপাড়া আব্দুল মালেক শেখের ছেলে মোঃ লতিফ শেখ (৪২) ও আরংঘাটা বনানী পাড়ার নরেন্দ্র মন্ডলের ছেলে ভোব্বু মন্ডলকে ২ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম সহ আটক করে। তেলিগাতী রাজাপুর গ্রামের মিতু আক্তার মোল্লার ছেলে মোঃ ইকবাল মোল্লা (৫২) কে ইয়াবা সহ আটক করে। বৃহস্পতিবার আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়।এলাকার সচেতন মহল বলছে শুধু মাদক সেবনকারীদের গ্রেপ্তার করলে মাদকের এই বিষাক্ত ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা যাবে না। মাদক ব্যবসার সাথে জড়িত রাঘব বোয়ালদের তালিকা করে তাদেরকে আটক করতে হবে।

