স্থানীয় সংবাদ

ব্লাস্টের উদ্যোগে জেলা পর্যায়ে সেবা প্রদানকারী সংস্থাসমূহের সাথে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসস ট্রাস্ট ব্লাস্ট খুলনা ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি হোটেলে জেলা পর্যায়ে সেবা প্রদানকারী সংস্থাসমূহের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা আইনজীবী সমিতির সাবেক আহবায়ক এড. নুরুল হাসান রুবা। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ হিমেল ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাহিদুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ মনিরুজ্জামান, ব্লাস্টের ভাইস প্রেসিডেন্ট এড. হালিমা আক্তার খানম। পরিচালনায় ছিলেন ব্লাস্ট খুলনা ইউনিটের সমন্বয়কারী এড. ফাতেমা খন্দকার রীমা। কী নোট পেপার উপাস্থ্পান করেন ব্লাস্টের উপদেষ্টা মোঃ ইউসুফ। সভায় প্রতিটি সেবাখাতের সেবাগুলো তুলে ধরা হয়। যা প্রচারের অভাবে সেবাগ্রহীতারা জানে না। যার জন্য মানুষ অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, বন্ধুর ফেলো এড, পপি ব্যানার্জি, বীরেন্দ্র নাথ ঘোষ, সালমা জাহান, সিইউসির শাহীন হোসেন, রাবেয়া সুলতানা, নাঈমা আক্তার প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button