স্থানীয় সংবাদ
অস্ত্র মামলায় দৌলতপুরের যুবকের ১৭ বছরের সশ্রম কারাদ-

স্টাফ রিপোর্টারঃ অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় আসামি মো. মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না। আসামি দৌলতপুর থানাধীন পাবলা হাস খামার এলাকার বাসিন্দা শামীম জমাদ্দারের ছেলে।

