স্থানীয় সংবাদ

খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল ১৫ মে

# পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতন, মসজিদে অগ্নিসংযোগ
ও বাংলাদেশের বিরুদ্ধে শুভেন্দু’র উদ্ধ্যতপূর্ণ বক্তব্যের প্রতিবাদে #

স্টাফ রিপোর্টার : ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু’র উদ্ধ্যতপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি পরামর্শ সভা করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। সভা থেকে আগামী ১৫ মে শুক্রবার জুমার নামাজের পর বিকাল ৩টায় নগরীর ডাকবাংলা চত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল সোমবার (১১ মে) নগরীর ঐতিহ্যবাহী ডাকবাংলা মসজিদে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ জরুরি পরামর্শ সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুস্তাক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও মসজিদে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং আকাশসীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগে দেশের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহ-অর্থ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ বেলালী, প্রকাশনা সম্পাদক মাওলানা মুশফিকুর রহমান, সহ প্রকাশনা সম্পাদকুল ইসলাম (ইফা) সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, লবণচরা থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খালিশপুর থানা অর্থ সম্পাদক মাওলানা জাফর সাদিক, সহ-দপ্তর সম্পাদক মাওলানা জি. এম. ইমদাদুল হক, মাওলানা নূর সাঈদ জালালী, সদর থানা প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল হক, সোনাডাঙ্গা থানা প্রচার সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মহসিন, মাওলানা শাফায়াত হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলেম সমাজকে ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে মতপ্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। সভা সূত্রে জানা যায়, কর্মসূচি সফল করতে আগামী ১৩ মে বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে ডাকবাংলা মসজিদে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর বৃহৎ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা মুস্তাক আহমদ বলেন, “সমাজে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আলেম সমাজকে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”এ সময় খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ সাহেবের চক্ষু অপারেশনের পরবর্তী দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সহ-সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলামের মসজিদের সভাপতির সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button