দুনীর্তি রোধ করতে হলে তথ্য অধিকার আইন বাস্তবায়নের কোন বিকল্প নেই

# বেলার তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষণে বক্তারা #
স্টাফ রিপোর্টারঃ পরিবেশ আইনবিদ বেলার উদ্যোগে মঙ্গলবার সকালে খুলনার একটি অভিজাত হোটেলে তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বক্তারা বলেন, দুনীর্তি রোধ করতে হলে তথ্য অধিকার আইন বাস্তবায়নের কোন বিকল্প নেই। তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে ৮টি অধ্যায়ে ৩৭টি ধারা রয়েছে। কর্তৃত্ববাদী রাষ্ট্র তথ্য অধিকার আইনগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পৃথিবীতে মোট ৬৯টি রাষ্ট্রে এ আইন চাল ুআছে। যেসব রাষ্ট্র কল্যাণমুখী রাষ্ট্র সে সব রাষ্ট্রে তথ্য অধিকার আইন শক্তিশালী। বাংলাদেশে ২০০৯ সালে এ আইন চালু হলেও সমাজে তেমন কোন কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, পরিচালনায় ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, অতিথি হিসেবে বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, জেলা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার তরুণ কান্তি ব্যানার্জি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুজন বাগেরহাট জেলা কমিটির সম্পাদক একেএম হাসিব, কেসিসির শিক্ষা ও সাংস্কৃতি অফিসার আঃ সালাম,ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সাতক্ষীরার বেলার নেটওয়ার্ক সদস্য আফজাল হোসেন, সুন্দরবন ফাউন্ডেশনের রেহানা বেগম, পরিবেশ সুরক্ষা মঞ্চের অজান্তা দাশ, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, শরিফুল ইসলাম সেলিম, খলিলুর রহমান সুমন, বন্ধুর ফেলো এড. পপি ব্যানার্জি, ব্লাস্টের নেটওয়ার্ক সদস্য সাইফুল ইসলামসহ সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।



