সাংবাদিক মোশারফ হোসেন কে জীবন নাশের হুমকি ও লাঞ্চিত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

খবর বিজ্ঞপ্তি ঃ সাংবাদিক মোশারফ হোসেন কে জীবন নাশের হুমকি ও লাঞ্চিত করার প্রতিবাদে গতকাল সন্ধ্যা ৭টায় ফুলবাড়ীগেটে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ঈদুল ফিতরে শিরোমণি বাজার বণিক সমিতি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে ঈদ আনন্দ মেলার আয়োজন করে। মেলার নামের জুয়ার ও অশ্লীল নাচ গানের বিরুদ্ধে একটি রিপোর্ট করার কারণে জুয়া বন্ধ হয়ে যায়। এ কারণে মোশারফের উপর শিরোমণি বাজার বণিক সমিতি সভাপতি রেজাউল হক চরম ক্ষিপ্ত ছিল। গত ৯/৫/২০২৬ তারিখে শিরোমণি বাজারে গেলে শিরোমণি বাজার বণিক সমিতির অফিসের সামনে গেলে সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম সাংবাদিক মোশারফ কে সম্মান জানিয়ে বসতে বলেন তখন সভাপতি রেজাউল হক সাংবাদিক মোশারফ কে বলে তুই একটা ভুয়া সাংবাদিক, তুই ঈদ মেলায় আমার অনেক ক্ষতি করেছিস, তোকে মেরে ফেলবো এবং অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে প্রকাশে মেরে ফেলার হুমকি প্রদান করে। হুমকি দেওয়ার প্রতিবাদে সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় এবং অনলাইন পোর্টালে নিউজ করে। মোশারফ হোসেন জীবনে নিরাপত্তার জন্য ১০/০৫/২০২৬ তারিখে খান জাহান আলী থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করে ডায়রি নং- ৪৯৩/১০/০৫/২০২৬। রেজাউল হক তার অপকর্ম ঢাকতে মোশারফ এর নামে একটি মিথ্যা চাঁদাবাজি অপবাদ দেয় যা সম্পূন্ন ভিত্তিহীন বানোয়াট। সহকর্মী সাংবাদিক মামুন মোল্লার বিরুদ্ধে রেজাউল হক তার অফিসে যেয়ে টাকার নেওয়ার অভিযোগ দিয়েছে যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট সাংবাদিক তাহার অফিসে কোন দিন যাইনি। জানা মতে তার অফিসে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে ঘটনা সত্যতা যাচাই করার জন্য অনুরোধ করছে। সভাপতি রেজাউল হক দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের তথা কথিত খানজাহান আলী থানার এক নেতার ছত্রছায়ায় বেড়ে ওঠা এবং অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হক। আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে সে অর্থ নৈতিক ভাবে অত্যন্ত মানবতার জীবনযাপন করছিল। থানা আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় এসে আওয়ামী লীগের দালালি করে মহাসিন জুট মিলের শত শত কোটি টাকার মেশিনারিজ পানির দামে লুটে নেয় এই রেজাউল হক। শুধু এখানেই শেষ নয় এই অঞ্চলের ব্যক্তি মালিকানা শিল্প প্রতিষ্ঠান গুলির মেশিনারি থানা আওয়ামী লীগের এই নেতার ছত্রছায়ায় থেকে রাতের আঁধারে পানির দামে কিনে নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যান। অনতিবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও তদন্তের মাধ্যমে এই রেজাউল হকসহ এই সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। ইতিমধ্যেই রেজাউল হক নামে বেনাম গড়ে তুলেছে কয়েকটি শিল্প কলকারখানা। সাংবাদিক মোশারফ হোসেন কে হত্যার হুমকি এবং জীবননাশের ভয়ে ইতিমধ্যেই সাংবাদিক মোশারফ হোসেনের জীবনের শঙ্কা নিয়ে জীবন যাপন করছে।



