ইমরান হোসেন পান্নুর ১ম মৃত্যুবার্ষিকীতে মাগফিরাত কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার খালিশপুর হাউজিং এস্টেট সোসাইটির দুর্বার সংঘ ক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাইতুন নাজাত জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইমরান হোসেন পান্নু গত বছর ২০২৫ সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন-ইন্না নিল্লাহি অ-ইন্না ইলাহি রাজিউন।তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানের লাইফ সার্পোটে থাকা অবস্থাই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে মোঃ ফারহান সাদিক লাবীব সহ অসংখ্য-আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ্ব ইমরান হোসেন পান্নু জীবদ্দশায় খালিশপুর হাউজিং এলাকাসহ বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়নের সাথে জড়িত ছিলেন এবং সামাজিক উন্নয়ন কর্মকান্ডের সাথেও তিনি জড়িত ছিলেন। সবার কাছে মাফ চেয়ে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন মরহুমের পরিবার। আল্লাহ্ রাব্বুল আলামীন মরহুম আলহাজ্ব মোঃ ইমরান হোসেন পান্নু জান্নাতবাসী করুন-আমীন।



