স্থানীয় সংবাদ

৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে সরকার প্রতারণায় মেতে উঠেছে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, বর্তমান সরকার শুধু দেশবাসীর সঙ্গেই নয়, নিজেদের সঙ্গেও প্রতারণা করছে। নির্বাচনের আগে তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, ভোটও দিয়েছে। এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় মানছে না। এটি বড় ধরনের প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করার শামিল। আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা করি না, বরং উৎসাহ দিই। তবে উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা কিংবা সরকার দলীয় এমপিদের অগ্রাধিকার দেওয়াকে গ্রহণযোগ্য মনে করি না। উন্নয়ন হতে হবে ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে। তিনি বলেন, প্রবাদ আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বর্তমানে সেটিই বাস্তবে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে তারা প্রতারণায় মেতে উঠেছে। তিনি আরও বলেন, কুরআান এবং সুন্নাহর আইন ছাড়া, মানবরচিত সংবিধান মানুষের কল্যাণ সাধিত করতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন এবং সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এতেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। কর্মী সমাবেশে বক্তৃতা করেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, উলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাহারুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল গফুর প্রমুখ। মহানগরী আমীর আরও বলেন, জামায়াতে ইসলামীর সকল কর্মীকে জনগণের কাছে যেতে হবে, দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ সময় দাওয়াতি কাজে ব্যায় করতে হবে। একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি, কিন্তু এই দলের নেতা কর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ”।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button