খুলনায় ইমাম পরিষদের বিশাল জনসমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি সভা আজ

স্টাফ রিপোর্টার : ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান জুলুম-নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে ঘোষিত বিশাল জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে খুলনা জেলা ইমাম পরিষদ-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক পরামর্শ সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬টা ৩০ মিনিটে খুলনা মহানগরীর ডাকবাংলা মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৫ মে শুক্রবার জুমার নামাজের পর খুলনায় পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিশাল জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আয়োজকরা উল্লেখ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হক সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন।



