স্থানীয় সংবাদ

নড়াইলে বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নেপ্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলেবর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার জোরদারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন নড়াইলের সার্বিক সহযোগিতায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন ও পুনঃখনন, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান (বিপিএম সেবা ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাসেদুল হক , জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট শহীদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ জেলায় কর্মরত বিভিন্ন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী সরকারের অগ্রাধিকার কর্মসূচির বিভিন্ন তথ্য-উপাত্ত, বাস্তবায়িত কার্যক্রমের সুফল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ও নড়াইল জেলা তথ্য অফিসের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত প্রচার কার্যক্রম তুলে ধরেন। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
বক্তারা সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button