সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন বিষয়ে বাগেরহাটে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রতিনিধি ঃ “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয়ে মতবিনিময় করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, জেলা কৃষি অফিসের উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন, সমাজসেবা অফিসের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সংবাদকর্মীরা। সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফেমিলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



