প্রান্তিক মানুষদের সচেতনতা করার জন্য ব্লাস্ট খুলনার লিগ্যাল এইড ক্যাম্প

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট খুলনা ইউনিটের আয়োজনে খুলনা নগরীর দৌলতপুর থানার কার্তিককূল পালপাড়া নওশাদ আলী এতিমখানা সংলগ্ন কিশোরী ক্লাব মাঠে স্থানীয় প্রান্তিক মানুষদের নিয়ে ব্লাস্ট খুলনা ইউনিটের সচেতনতা মূলক “লিগ্যাল এইড ক্যাম্প” আয়োজন করা হয়। স্থানীয় মানুষদের আইনজীবী কর্তৃক পারিবারিক, ভরনপোষণ, খোরপোশ, দেনমোহর, সাইবার নিরাপত্তা, ধর্ষণ আইন, বাল্য বিবাহ আইন, জমিজমা সংক্রান্ত আইনসহ বিভিন্ন আইন সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীদের সরাসরি প্রশ্নের মাধ্যমে বিদ্যমান বিভিন্ন আইন বিষয়ক প্রশ্নের সরাসরি উত্তর প্রদানের মাধ্যমে সকলকে সচেতন করা হয়। অধিকাংশ উপস্থিত অংশগ্রহণকরী প্েরয়াজনীয় আইন সম্পর্কে জানতো না আজকের আয়জনের মাধ্যমে জরুরি আইন সম্পর্কে সচেতন হয়েছে এবং উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ব্লাস্ট কর্তৃক সরাসরি আবেদন গ্রহন, রেফারেল প্রদান, পরামর্শ প্রদান করা হয়। অংশগ্রহনকারীরা জানান, কোর্টে গেলে বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার হতো আগামীতে ব্লাস্টের সহযোগিতায় বিনামূল্যে আইনী সহায়তা পাবে বলে আশ্বস্ত হয়েছে। লিগ্যাল এইড ক্যাম্পে আয়োজিত সভায় বক্তৃতা করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা এ্যাড. অশোক কুমার সাহা, ব্লাস্টের প্যানেল আইনজীবী এ্যাড. সালেহা সুলতানা লিপি, ব্লাষ্টের উপদেষ্টা কমিটির সদস্য সালমা জাহান, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমনসহ আরো অনেকে। পরিচালনায় ছিলেন ব্লাষ্টের প্যারালিগ্যাল ইমন মিয়া।



