স্থানীয় সংবাদ

গোয়ালখালী বয়রা আবাসিক এ ব্লকের সড়কের কাজ বন্ধ থাকায় জনভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার ঃ নগরীর ৯ নং ওয়ার্ড কেসিসি’র গোয়ালখালী বয়রা আবাসিক এ ব্লকের এক নং সড়কের কাজ চলছে ধীর গতিতে। একদিন কাজ করলে দু’দিন থাকছে কাজ বন্ধ। তবে বর্তমানে প্রায় কয়েক সপ্তাহ নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। অসমাপ্ত এই সড়কটিতে বর্তমানে ধুলোবালি আর বড়, খোয়া থাকায় চলছেনা যানবাহন। এছাড়া সামান্য বাতাসে সড়কে থাকা ধুলোবালি ছড়িয়ে পড়ছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জানা যায়, কেসিসি কর্তৃক ৭১ লাখ টাকা ব্যায়ে ড্রেনেজসহ ঢালাই সড়ক নির্মাণের জন্য অমি শপিং এন্টারপ্রাইজকে ওয়ার্ক ওর্ডার দেয়া হয়। তবে ঠিকাদার কাজ শুরু করার পর বিভিন্ন কারণে সড়ক নির্মাণ কাজ ধীরগতিতে চলতে থাকে। এছাড়া সড়কটিতে নির্মাণের সময়ে বেইজমেন্ট বড় বড় সাইজের খোয়া ব্যবহার করার কারণে সংবাদ প্রকাশ করা হয়। তবে কর্তৃপক্ষ ও ঠিকাদার এরপর থেকে কাজ বন্ধ করে দেয়। এমনকি এলাকাবাসী কাজ শুরুর কথা বলার পর কাজ করছেনা ঠিকাদার প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ হাসান আলী বলেন, সড়কে বড় খোয়া গুলো ছোট করতে হবে। এছাড়া এভাবে বালি ফেলে রাখছে প্রায় এক মাস যাবৎ। একপাশে খোয়া অন্য দিকে বালু। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কটির পাশে নৌ বাহিনী স্কুল মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতাল থাকায় আমরা মনে করেছিলাম সড়কটির দ্রুত কাজ শেষ হবে। তবে এখনও কাজ শেষ না হওয়াতে আমরা এলাকাবাসী হতাশ। আমাদের এলাকাবাসীর দাবি সড়কটিতে যেন ভালোভাবে আর দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক সোহেল হাসান বলেন, কর্তৃপক্ষ অনুমোদন না দিলে কাজ শুরু করতে পারছিনা। অনুমোদন পেলে কাজ শুরু করব। তবে বিষয়টি নিয়ে ৯ নং ওয়ার্ড অফিসের প্রশাসক মোঃ এফ,এম ফয়সালের ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে, বিষয়টি নিয়ে খুলনা সিটি কর্পেরেশনের প্রধান প্রকৌশলী মোঃ মশিউজ্জামান বলেন, আমি জানিনা বিষয়টি দেখছি। আপনি আমাকে ঠিকানা ম্যাসেজ করেন, দ্রুত ব্যবস্থা নিব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button