স্থানীয় সংবাদ

এনটিভির ক্যামেরাপার্সন আজিজুল ইসলামের সুস্থতা এমইউজে খুলনা ও বিএফইউজের নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য ও এনটিভির সিনিয়র ক্যামেরাপার্সন মো. আজিজুল ইসলাম হুদরোগ ও হাইপ্রেসারে আক্রান্ত হয়ে সোনাডাঙ্গাস্থ গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক নেতা আজিজুল ইসলামকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করার জন্য ইউনিয়নের সদস্য এবং শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানান; আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন আমিন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button