শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে পরিণত করে বিশ^ব্যাপী ছড়িয়ে দিতে হবে – মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বিশ^ পরিস্থিতি আমাদেরকে নতুন করে ভাবনায় ফেলেছে। এ পরিস্থিতিকে বিবেচনায় রেখে আগামীর দিনের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের ছোট এই দেশে কাজের পরিবেশ সীমিত উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানব সম্পদে পরিণত করে বিশ^ব্যাপী ছড়িয়ে দিতে হবে। কেসিসি প্রশাসক বুধবার সকালে নগরীর বয়রায় খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে প্রশাসক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। কেসিসি প্রশাসক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার এ নবযাত্রায় স্বাগত জানিয়ে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদেশে লেখাপড়া সহজ করতে ব্যাংক ঋণের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি দেশের বাইরে সম্মানজনক কাজের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে। শিক্ষা জীবন শেষে একজন তরুণ কাজ চায়, নিজেকে স্বনির্ভর করতে চায়। এই চাওয়া পূরণ করতে তিনি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রশাসক তরুণদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং চায়না, জাপান, জার্মান ইত্যাদি দেশের ভাষা শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য খুলনা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী মো: আব্দুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান, খুলনা বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী ও কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা। স্বাগত বক্তৃতা করেন মহাবিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ ও ইন্সট্রাকটর (ইলেকট্রিক্যাল) তুলিপ ঘোষ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মহাবিদ্যালয়ের আইন উপদেষ্টা এ্যাড. শেখ অলিউল ইসলাম। বিকাল ৪টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মসজিদ ও মন্দিরসহ দু:স্থ এবং অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। স্কুলের এক্স-ম্যাট ১৯৮২ এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়াস্টার্ণ নিউইয়ার্ক বাংলাদেশী সোসাইটির প্রতিষ্ঠাতা এবং এক্স-ম্যাট ১৯৮২-এর সভাপতি শেখ অহিদুজ্জামান বোরহান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: শাকিলুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সেক্রেটারী তরিকুল ইসলাম, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ আক্তারুজ্জামান মুরাদ ও মোল্লা আব্দুল খালেক, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ সাদিকুল ইসলাম সাদি, শেখ জামিরুল ইসলাম, শেখ সামসুদ্দীন দোহা ও আসলাম হোসেন এবং বৈষম্য বিরোধী সংগ্রাম সমন্বয় কমিটির আহবায়ক নুরুজ্জামান নূর। এক্স-ম্যাটের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



