স্থানীয় সংবাদ

খুলনায় ইমাম পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ

স্টাফ রিপোর্টার : ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম গণহত্যা, জুলুম-নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও মসজিদে অগ্নিসংযোগ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশের বিরুদ্ধে উদ্ধতপূর্ণ উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে আজ শুক্রবার জুমার নামাজের পর মহানগরীর ডাকবাংলা চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
জুমার নামাজ শেষে বিকাল ৩টায় শুরু হওয়া এ কর্মসূচি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর নিউ মার্কেট এলাকায় গিয়ে আসরের নামাজের মাধ্যমে সমাপ্ত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ।
বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু ফাত্তাহ মো: নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হকসহ জেলা, থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সিনিয়র ইমাম খতিব ও আলেম-ওলামাগণ। খুলনা জেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button