স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় ইটভাটায় অভিযান : জরিমানা আদায় ৪ লক্ষ টাকা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার পাঁচ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান। ২ ভাটায় জরিমানা, ২ ভাটায় পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট প্রস্তুত করাসহ মাটি ও বালু মহল আইন জনিত কর্মকা-ের অভিযোগে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে রিপা ব্রিকস ২ লক্ষ টাকা ও বাহার ব্রিকস ২ লক্ষ টাকাসহ মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আর আল্লার দান ব্রিকস ও সরদার ব্রিকস এই ভাটা ২টি ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। অভিযানে থ্রি বি ব্রিকসের কাযক্রম সঠিক থাকায় নিবার্হী ম্যাজিস্ট্রেট সন্তোষ প্রকাশ করেন। আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন ডুমুরিয়া থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button