স্থানীয় সংবাদ

যশোরে ভারতীয় উইন কোরেক্স সিরাপ উদ্ধার ঃ দু’জন র‌্যাবের হাতে আটক

যশোর ব্যুরো ঃ অভিনব কৌশলে প্রাইভেট কার যোগে ভারতীয় মাদকের ২১১ বোতল উইন কোরেক্স সিরাপের চালান পাচার করার সময় যশোরের চৌগাছা থেকে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ। ১৫ মে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি টিম তাদের চ্যালেঞ্জের এক পর্যায় গ্রেফতার কতে সক্ষম হয়।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স আরো জানান, প্রাইভেটকারটি দেখে তাদের সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি চালালে ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button