স্থানীয় সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

যশোর ব্যুরো ঃ যশোরের বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ১৫ মে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ২১ বোতল ভারতীয় কাশির সিরাপ, ৯টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১ প্যাকেট ফুচকা, ১ হাজার ৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৪২ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ মালামাল আটক করা সম্ভব হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button