অগ্রপথিক সাচিয়াদহ’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি ঃ ১৬ মে ২০২৬ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকের এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এমিরিটাস ডাঃ শেখ ইউনুস আলী, ডি.টি.সি.ডি, এম.ডি (কার্ডিওলজি), এফ.আর.এস.সি (লন্ডন), পি.এইচ.ডি (ইউ.এস.এ) এবং গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ বেগম রওগন আরা, এম.বি.বি.এস, পি.জি.টি (গাইনী এন্ড অবস্)। এছাড়াও, ডাঃ এস.এম সামছুল আহসান (মাসুম), এম.বি.বি.এস, ডি.এ এবং ডাঃ জিনাত ফাতেম, এম.বি.বি.এস, পি.জি.টি (গাইনী এন্ড অবস্) এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প প্রাতকাল থেকে শুভারম্ভার শুরু হয়। এ সময় এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। “অগ্রপথিক সাচিয়াদহ” মূলত একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত গ্রামাঞ্চলের অসচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠিকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়াজন করা হয়েছে। এখানে যারা আর্থিক অসচ্ছলতা ও দূরবর্তী হওয়ার কারণে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নিতে পারছেনা তাদের জন্যই এই আয়োজন। আমরা মনে করি মানুষকে ভালোবাসার মাধ্যমেই পরমাত্মাকে তথা স্রষ্টাকে পাওয়া যায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোও একটি ইবাদত। এই লক্ষ্যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি কাজ করে যাচ্ছে। ইতোপূর্বেও বিভিন্নভাবে ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সংগঠনের পক্ষে অত্র এলাকার অনেক সামাজিক উন্নয়নমূলক কর্মকা- যেমন-শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ, করোনা কালে অসচ্ছল পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া, মুজিবশতবর্ষ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্কুল কেন্দ্রিক ফলোজ, বনোজ, ঔষধি বৃক্ষ রোপন, বিশ্ব শান্তির জন্য কালীবাড়ি প্রর্থনা সভা, করোনা ও ডেঙ্গু বিষয়ক প্রচারণা, মাইকিং, লিপলেট বিতরণ ও ব্যনারের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা। এছাড়াও, কামারোল সার্বজনীন মহাশ্মাশানের নিরাপত্তা উন্নয়নকল্পে ১০০ সুপারি গাছসহ ফলজ ও বনজ বৃক্ষ রোপন এবং তরুণদের মাদক থেকে দুরে রাখতে সচেতনামূলক মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে ‘অগ্রপথিক সাচিয়াদহ’ আলোরণ সৃষ্টি করেছে। তন্মধ্যে গুণীজন সংবর্ধনা এবং অগ্রপথিক জ্ঞানাঙ্কুর স্কুল প্রতিষ্ঠা অন্যতম। অগ্রপথিক সাচিয়াদহ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ভবিষতেও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও কার্যধারা আরো ত্বরান্বিত হবে এবং দেশ সেবামূলক কর্মের মাধ্যমে এলাকায় গৌরব বয়ে আনবে। “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক সেচ্চাসেবী সংগঠন সাচিয়াদহ গ্রামের ২৫ জন তরুণ যুবকদের উদ্যেগে গঠিত হয়েছে। উক্ত সংগঠনের সদস্যদের মাধ্যমে এলাকার নানাবিধ উন্নয়নমূলক কর্মকা- সম্পাদিত হচ্ছে। উল্লেখ্য “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. লিটন বিশ্বাস, ইউনিভর্সিটি অব গ্লোস্টারশায়ার এর গেস্ট লেকচারার, ইংল্যান্ড; সভাপতি মিলন টিকাদার, কক্সবাজার জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর; সাধারণ সম্পাদক উত্তম কুমার ঢালী, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক; উপদেষ্টা পরিষদের সদস্য নবেন্দু বিশ্বাস, ঔষধ ব্যবসায়ী; রাজীব টিকাদার, ব্রাক ব্যাংকের অফিসার; কোষাধ্যক্ষ অমিত বিশ্বাস, চরকুশলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক; সহ-সাধারণ সম্পাদক সৌরভ বিশ্বাস, চায়না কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার; সাংগঠনিক সম্পাদক ডাঃ অপূর্ব বিশ্বাস, সুরক্ষা হাসপাতাল এর এসএসিএমও; কার্যনির্বাহী সদস্য বিকাশ মন্ডল, দাঁড়িয়ালা মাধ্যমিক স্কুল এর গণিত শিক্ষক ও লিপ্টন বিশ্বাস, বসুন্ধরা ফুড এবং বেভারেজ এর জোনাল সেলস্ ইনচার্জ; অগ্রণী ব্যাংকের অফিসার অনিন্দ বিশ্বাস এবং বিসিএস শিক্ষায় সুপারিশপ্রাপ্ত রাজেশ বিশ্বাস। এছাড়াও সংগঠনের সাথে যুক্ত আছে নিশিকান্ত বিশ্বাস, প্রশান্ত বালা, নবজিৎ বিশ্বাস, শোভন টিকাদার, প্রিন্স সরকার, রুদ্র বিশ্বাস, রতন বিশ্বাস, মিহির রায়, নিমাই বিশ্বাস, শুভ রায়, রঞ্জু বিশ্বাস, পাভেল ওঝা ও নিতিশ বিশ্বাস।



