স্থানীয় সংবাদ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জেলা পরিষদের প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের প্রত্যয়ে খুলনার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ সি ইউ সি কর্তৃক পরিচালিত সি ইউ সি স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ৬১, সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল প্রাঙ্গণে সি ইউ সি স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন খাতা, কলম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন খুলনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে ওরাই আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবে। সি ইউ সি স্কুল যেভাবে প্রতিকূলতার মাঝে এই শিশুদের শিক্ষার আলো দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। জেলা পরিষদের পক্ষ থেকে এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের পাশে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব কে. এম. আশরাফুল আলম নান্নু। তিনি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসার আহ্বান জানান এবং মানবিক সমাজ গঠনে এই ধরণের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অতিথিবৃন্দ স্কুলে উপস্থিত হলে শিক্ষার্থীবৃন্দ তাদেরকে গার্ড অফ অনার প্রদান করে। আরিফা ইসলাম খুকুমণি ও হাওয়ারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি ইউ সি (ঈটঈ) সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সি ইউ সি সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ আলী, এসময় আরো উপস্থিত ছিলেন সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী প্রধান শিক্ষক কারীমা আক্তার। সহকারী শিক্ষক জাহিদ হাসান শুভ, মিম আক্তার মনিকা, মনিরুল ইসলাম, ঝর্না আক্তার এবং আকলিমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিশুদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক কর্তৃপক্ষ উপস্থিত সকল অতিথি ও শুভাকাক্সক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button