স্থানীয় সংবাদ

সদর হাসপাতালের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ নগরীর নির্মাণাধীন ৬ তলার ভবন থেকে পড়ে গিয়ে দুলাল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হন ওই শ্রমিক।তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোতাহার এলাকার মৃত জাহিরের ছেলে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের নির্মাণাধীন ৬তলা ভবনে রডের কাজ করছিল দুলাল। অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ‘এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button