স্থানীয় সংবাদ

বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি

# জাতীয় কৃষক সমিতির সভায় #

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় কৃষক সমিতির সভায় কৃষকনেতারা বলেন, বিলডাকাতিয়া অঞ্চলের কৃষকরা জলাবদ্ধতার কারণে ধান চাষ করতে পারছে না। ২নং পোল্ডার একালায় এখনও ৩/৪ ফুট পানি আটকে রয়েছে, যার ফলে কৃষকরা ধানের চারা রোপণ করতে পারছে না। এই শুষ্ক মৌসুমে পানি দ্রুত নিষ্কাশনের আহ্বান জানান। কৃষকনেতারা দাবী করেন উৎপাদিত ধান সরকারি মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতে হবে। একই সাথে দাকোপ, বটিয়াঘাটা ও পাইকগাছায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষিদের ক্ষতিপূরণের আহ্বান জানান। নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের সময় যথাসময়ে হামের টিকা না দেওয়ায় বর্তমানে দেশে শত শত শিশু মারা যাচ্ছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবী জানান।
১৬ মে ’২৬ শনিবার বেলা সাড়ে ১০টায় জাতীয় কৃষক সমিতির খুলনা জেলা সভাপতি কৃষক নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়ের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাস্টার সন্দীপন রায়, কৃষক নেতা মফিদুল ইসলাম, আঃ মজিদ মোল্লা, সাত্তার মোল্লা, সরদার আমিরুল ইসলাম, বাবুল আখতার, মনিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button