স্থানীয় সংবাদ

অপরাধ দমনে কঠোর অবস্থানে লবণচরা থানা

# মাসিক প্রতিবেদন : অস্ত্র, মাদক, চোরাই মাল উদ্ধার, ১৭০ আসামী গ্রেপ্তার
# নানামুখি অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান চলছে : ওসি

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অর্ন্তভুক্ত লবণচরা থানায় যোগদানকারী নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন দায়িত্বগ্রহন করে জানিয়েছিলেন, লবণচরা থানাকে জনগনের ভরসাস্থল হিসাবে গড়ে তোলার পাশাপাশি সন্ত্রাস বিরোধী কর্মকা- ও অবৈধ অস্ত্রের ঝনঝানানী রোধ, মাদক নিয়ন্ত্রন ও নিমূলের লক্ষে কাজ করবো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পাশাপাশি কেবলমাত্র সন্ত্রাসী কর্মকা- ও মাদক নয় বরং থানাধীন এলাকায় চুরি-ছিনতাইসহ নানামুখি অপরাধ মূলক কর্মকা-ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে থানা পুলিশ দায়িত্বের সাথে কাজ করবে। ওই ধারাবাহিকতায় কেএমপির উর্ধ্বতন কর্মকর্তা ও নতুন ওসির নির্দেশনায় গত এক মাসের প্রতিবেদনে লবণচরা থানা প্রশংসা কুঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মাসের ১৮ এপ্রিল থেকে চলতি মাসের ১৫ মে পর্যন্ত ধারাবাহিক অভিযানে অস্ত্র মামলার আসামী, তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭০ জন আসামী গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানা গেছে, অস্ত্র উদ্ধার অভিযানে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি পালসার এনএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। মাদকবিরোধী অভিযানে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেন্সিডিল, ৪৬০ গ্রাম গাঁজা এবং ৪০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক ৪টি মামলা রুজু করা হয়। চোরাই মালামাল উদ্ধারে ১ আসামিকে গ্রেফতারসহ একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। থানার তথ্য অনুযায়ী, এ সময় জিআর ৩২টি, সিআর ৩০টি এবং সাজা পরোয়ানা ৮টিসহ মোট ৭০টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। অন্যান্য মামলায় আরও ৫০ জন আসামিকে গ্রেফতার করা হয়। একই সময়ে মোট ১৬টি মামলা রুজু এবং ১৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। কেএমপিতে ৩০টি প্রসিকিউশন দাখিল করা হয় এবং ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৯১টি বি-রোল ও ৩৪টি পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন করা হয়েছে। বিবিধ অভিযানে ৬টি সামারি ট্রায়ালের মাধ্যমে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট তথ্য সূত্রনুসারে, বিগত মাসে সব মিলিয়ে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থানা অভিযানের মাধ্যমে ১৭০ আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
এ বিষয়ে লবণচরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, থানায় যোগদান করে বলে ছিলাম সন্ত্রাস বিরোধী কর্মকা- ও অবৈধ অস্ত্রের ঝনঝানানী রোধ, মাদক নিয়ন্ত্রন ও নিমূলের লক্ষে কাজ করবো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। ওই উদ্দেশ্যে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কাজ শুরু করে ছিলাম, আমাদের আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে অপরাধ দমনের চেষ্টা করেছি। গত এক মাসে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত ছিল এবং চলমান আছে। গত মাসে বিভিন্ন অপরাধে ১৭০ জনের মতো আসামী গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করেছি। লবণচরা এলাকায় সন্ত্রাসী কর্মকা-সহ মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে লবণচরা থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। অপরাধ দমনে আমি সকলের কাছে সহযোগীতা কামনা করি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button