স্থানীয় সংবাদ

সাতক্ষীরার ভোমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা : স্বামী পলাতক

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় স্বামী কর্তৃক অন্তঃসত্ত্বা স্ত্রী তাছলিমা খাতুনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ঘাতক স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছে। নিহত তাছলিমা খাতুন (৩৫) দেবহাটা উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের কন্যা ও লক্ষীদাড়ি গ্রামের সাদ্দাম হোসেন (৪২) এর স্ত্রী।
নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানান, তার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিল। নেশা করে প্রায়ই আমার মায়ের সাথে ঝগড়া করতো এবং ছুরি নিয়ে হত্যার হুমকি দিতো। রাতে আমার দাদি, আমি ও আমার ছোট ভাই নুর হোসেন (৯) পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। মায়ের গোঙানো শব্দ শুনে আমার দাদি আমাদের ডেকে দ্রুত মায়ের রুমে গেলে মায়ের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখি। রুমের ভিতর তখন রক্ত আর রক্ত। আমাদের প্রতিবেশিরা এসময় দ্রুত এসে আমার মাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষনা করেন।
নিহত গৃহবধুর পিতা নুরুজ্জামান জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আমার মেয়ের উপর প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতো আমার জামাই। টাকা দিলেই কিছুদিন ভালো থাকতো। নেশার টাকা জোগাড় করতে না পারলেই আমার মেয়ের উপর নির্যাতন করতো। তিনি আরো জানান, এভাবে আমার মেয়েকে হত্যা করবে আমি ভাবতে পারেনি। আমি এ পাষন্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, ঘাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button