স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ডুমুরিয়া উপজেলা ইট ভাটা মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ ডুমুরিয়া উপজেলা ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভোচ্ছা জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য আতিয়ার পারভেজ, এহতেশামুল হক শাওন, উত্তম মন্ডল ও মোঃ নূর ইসলাম (রকি)। এ সময়ে ডুমুরিয়া উপজেলা ইট ভাটা মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার, সহ-সভাপতি রুহুল আমীন কালু, সাধারণ সম্পাদক বাবু রঞ্জন সরদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম বাবু, উপদেষ্টা আলহাজ¦ ফজলু সরদার ও গাজী আঃ সালাম, সদস্য পুস্পক সরদার, আশরাফুল গাজী, গাজী আঃ হক, মাওলানা তৌফিকুর রহমান, মনিরুজ্জাম বকুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button