স্থানীয় সংবাদ

বটিয়াঘাটা হান্নান সড়কে চোরের উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ

# সমাজবিরোধী কার্যকলাপের নেপথ্যে বিশেষ পরিবারের মদদ #

স্টাফ রিপোর্টার ঃ নগরীর বটিয়াঘাটার খান জাহান নগরের হান্নœান সড়কের অভ্যন্তরে আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত চোরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। নির্মান কাজের জন্য গৃহস্থের রক্ষিত মালামাল, ইট,ঢেউ টিন, রড,সিমেন্ট খোলা বৈদ্যুতিক তারসহ এলাকার গাছের ফলমূল ও গৃহপালিত পশু চুরি করা হচ্ছে মর্মে একাধিক সূত্রে প্রকাশ। হান্নান সড়কের প্রবীন বাসিন্দা কলামিষ্ট ও বেতার নাট্যকার আহমেদ বাবু জানান, ইতোমধ্যে তার বাড়ীর অঙিনা থেকে একধিকবার তার সব গাছের নারিকেল সহ পাশর্^বর্তী বাসিন্দা মিন্টুর জমিতে রক্ষিত খোলা ডেউটিন চুরি করা হয়। এলাকার বিশিষ্ট বাসিন্দা ডা. ফজলুর রহমান অভিযোগ করে বলেন,বিতর্কিত ঐ পরিবার, বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে তার চার হাজার ইট চুরি করে, যা হাতেনাতে ধরা হয়। এসব চোরদের পৃষ্ঠপোষক ও প্রতিপালক বিতর্কিত পরিবার যাদের ছত্রছায়ার সংঘবদ্ধ চোর এলাকায় গোপনে আশ্রয় নিয়ে এহেন অপকর্ম করছে। অত্র বিষয়ে গত ২১ মে -২০২৫’এ দৈনিক প্রবাহ ও ০৪ মে সাপ্তাহিক দখিন বার্তা পত্রিকায় সংবাদ প্রকাশ হলে,এলাকায় চুরি ও সমাজ বিরোধী অপকর্ম কিছুদিনের জন্য বন্ধ থাকলেও বির্তকিত পরিবারের সবুজ সংকেতে পূনরায় এরা মাথা চাড়া দিয়ে উঠেছে। তথ্য মতে উক্ত পরিবার কর্তৃক এলাকায় আগত ভাড়াটিয়াদেরকে ভীতি প্রদর্শন করাসহ অতি সংগোপনে মাদকের ব্যবসা করা হয় মর্মেও অভিযোগ রয়েছে। হান্নান সড়কের খানজাহান নগর আবাসিক এলাকা একটি উন্নত পরিবেশের এলাকা হলেও কতিপয় সমাজ বিরোধী বাসিন্দার হীন মানষিকতা ও লোভাতুর চারিত্রিকতার কারনে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের উৎপাত দমন করনের লক্ষ্যে এলাকাবাসী দৃঢ় প্রতিজ্ঞ। চলমান অস্বস্থিকর পরিস্থিতি হতে উত্তরনের নিরীখে পুলিশ প্রশাসন কে জানানোর জন্য এলাকাাবাসী কর্তৃক ইতিপূর্বে গনস্বাক্ষরিত অভিযোগনামা দাখিল করা হলেও পূনরায় কার্যকরী ব্যবস্থা গ্রহনের নিমিত্তে প্রμিয়া চলমান রয়েছে মর্মে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button