স্থানীয় সংবাদ

জাবি ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে খুলনায় মহিলা পরিষদের স্মারক লিপি পেশ

স্টাফ রিপোর্টার ঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের ও হত্যার চেষ্টার প্রতিবাদে খুলনা জেলা মহিলা পরিষদ গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি পেশ করেছে। মঙ্গলবার সকালে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ এ স্মারক লিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাঃ সম্পাদক অধ্যাপক অজান্তা দাস, এড. পপি ব্যানার্জী, দৈনিক প্রবাহ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমনসহ অন্যান্যরা। তারা এ ঘটনায় জড়িতকে সনাক্তকরণসহ দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সাথে ক্যাম্পাসে অধ্যায়নরত প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা জোর দারের দাবি জানান। ভয়হীন ক্যাম্পাস গড়ে তুলতে ব্যর্থ হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। উল্লেখ্য, গত ১২ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button