মাগুরা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলা বরুজকশ্রীকুন্ডি গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাঈম (৬) বজুরুক শ্রীকুন্ডি গ্রামের জামাল হোসেনের ছেলে। অন্যদিকে একই ঘটনায় নুসরাত (৭) বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে। সম্পর্কে একে অপরের ফুপু ও ভাতিজা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বজরুকশ্রীকু-ি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল দুই শিশু বাড়ির পাশে বৃষ্টির পানি ডোবায় জমে থাকায় খেলা করছিল। এসময় দুজনে ডোবার পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার ইমরান তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল-মামনু বলেন, বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। লাশ দুটি মাগুরা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



