ডা. গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ডা. গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সায়েদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম ক্ষেত্র। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মমিন, মো. হাফিজুর রহমান মনি এবং শাহানা পারভীন শিল্পী। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. গাজী মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে শিক্ষা ও ক্রীড়াচর্চার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার প্রশংসা



