জাতীয় সংবাদ

প্রবাসী মোকাররম হত্যার প্রধান আসামী তাসলিমা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ মুগদার চাঞ্চল্যকর সৌদি প্রবাসী মোকাররম হত্যা মামলার প্রধান আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ ও সিটিটিসি ইউনিট। মঙ্গলবার (২০ মে) সকালে নরসিংদীর শিবপুর থানার জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এ তথ্য জানান। পুলিশ জানায়, সৌদি প্রবাসী মোকাররম মিয়া (৩৮) গত ১৩ মে দেশে ফিরে প্রেমিকা তাসলিমার সঙ্গে দেখা করতে মুগদার মান্ডা এলাকায় আসেন। টাকার লেনদেন ও বিয়ের প্রস্তাব নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হলে পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়। তদন্তে জানা গেছে, তাসলিমা তার বোন হেলেনা বেগম ও ভাগ্নি হালিমা আক্তারের সহায়তায় ধারালো বটি ও হাতুড়ি দিয়ে মোকাররমকে হত্যা করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে মরদেহ খ–বিখ- করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। গত ১৭ মে মান্ডা এলাকার একটি ভবনের নিচে ময়লার স্তূপ থেকে ৭টি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথা ও বাম হাতবিহীন খ-িত মরদেহ উদ্ধার করে মুগদা থানা পুলিশ। পরে পিবিআইয়ের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। এর আগে র‌্যাব হেলেনা বেগম ও তার মেয়ে হালিমা আক্তারকে গ্রেপ্তার করে। হেলেনা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তার দেখানো মতে মানিকনগর বালুর মাঠ এলাকা থেকে মোকাররমের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকা-ের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মুগদা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button