স্থানীয় সংবাদ

বিজেএ কর্তৃক প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) পরিচালনা পর্ষদের পরিচালক ও সদস্যবৃন্দ কর্তৃক বুধবার (১১ মে) দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট পাট খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে কাঁচা পাট রপ্তানির উপর বিগত অন্তবর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত শর্ত প্রত্যাহারের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কাঁচা পাট রপ্তানি কার্যক্রম পুনরায় চালু করার দাবিতে স্মারক লিপি প্রদান করেন। উল্লেখ্য, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে স্মারক গ্রহন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার ম-ল। স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেএ পরিচালনা পর্ষদের পরিচালক খাইরুজ্জামান, মোঃ কুতুব উদ্দিন, এস এম হাফিজুর রহমান, শেখ ইমাম হোসেন, বদরুল আলম (মার্কিন), রঞ্জন কুমার দাস, নুর ইসলাম বাচ্চু, সদস্য গাজী শরিফুল, সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য, ইস্পানি জুট প্রেসের ম্যানেজার সুলতান রশিদ প্রমুখ। নেতৃবৃন্দ সরকারের নিকট দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু করে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার পাশাপাশি কর্মহীন শ্রমিকদের পুনরায় কাজ চালুর আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button