স্থানীয় সংবাদ

জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে স্টেকহোল্ডারদের কর্মশালা

খবর বিজ্ঞপ্তি ঃ বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন আয়োজিত ‘মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড লস এ্যান্ড ড্যামেজ, সাপোটিং দ্য স্টাবলিস্টমেন্ট অফ দ্য ন্যাশনাল ম্যাকানিজম অন লস এ্যান্ড ড্যামেজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে প্রধান স্টেকহোল্ডারদের কর্মশালা বুধবার খুলনা হোটেল সিটি-ইনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয় করে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ মানুষদের সমস্যা জানতে হবে। তাদের মতামত নিয়ে সমস্যা সমাধানে কাজ করতে হবে।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ মুজিবুর রহমান, কুয়েটের ইনন্সিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক ড. মোঃ শাহজাহান আলী, জলবায়ু পরির্বতন বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ ও কেডিএ’র সদস্য রুহুল আমীন কুতুবউদ্দিন আহমেদ। প্রকল্পের কার্যক্রম ও মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান ও নুর-ই-ইলাহি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। কর্মশালায় কীনোট পেপার উপস্থাপন করেন মাহাবুবর রহমান। স্বাগত বক্তৃতা করেন এ্যাডামসের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ। প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউান্ডেশন সংস্থা, জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়-ক্ষতি বিষয়ে স্থানীয় সরকারি-বেসরকারি, সিভিল সোসাইটি, কলেজ ও বিশ^বিদ্যালয়ের ব্যক্তিবর্গের মতামত এবং জলবায়ু অভিবাসীদের চাহিদার আলোকে জাতীয় ক্ষয়-ক্ষতির কৌশল প্রনয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সহযোগিতা করা। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের সিসিডির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button