জাতীয় সংবাদ

ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন

প্রবাহ রিপোর্টঃ নির্বাচন কমিশনের (ইসি) কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের আয়কর বিবরণি ও নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।বুধবার (২০ মে) সুজন সম্পাদক বদিউল আলম মজুদারের ১৭ মের সাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই চিঠি দেন সুজন সম্পাদক। আজ বুধবার (২০ মে) এই চিঠি পেয়েছেন ইসি উপসচিব মো. মনির হোসেন।চিঠিতে সুজন লিখেছে, ‘‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিছু প্রার্থীর আয়কর রিটার্নের তথ্য দেওয়া হয়েছে, যা আমরা পেয়েছি। গবেষণার কাজের জন্য অবশিষ্ট প্রার্থীর আয়কর রিটার্ন এবং সব প্রার্থীর নির্বাচনি ব্যয়ের তথ্য পেতে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।’’ইসি সচিবকে দেওয়া চিঠিতে বদিউল আলম বলেন, সুজন নির্বাচন বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৮ সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য ও তথ্যের বিশ্লেষণ সুজন ওয়েবসাইটে সন্নিবেশিত আছে।চিঠিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ এর ৩-খ, ৪৪ এর ক-ক-২ ধারা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ করবর্ষের আয়কর রিটার্নের অনুলিপি জমাদান বাধ্যতামূলক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button