স্থানীয় সংবাদ

যশোরে সড়ক দূর্ঘটনায় আহত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

যশোর ব্যুরো ঃ যশোর চৌগাছা সড়কের সলুয়া বাজারে রাস্তা পারাপারের সময় মজিদ মন্ডল ওরফে মান্দার (৮০) নামে এক বৃদ্ধ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২০ মে দুপুরে মারা গেছে। তিনি যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারের পাশের মৃত হোসেন মন্ডলের ছেলে।
পুলিশ ও নিহতর পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার ১৯ মে দুপুর ২ টার সময় বৃদ্ধ মান্দার সলুয়া বাজারে রাস্তা পারের সময় হঠাৎ একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তা পা ভেঙ্গে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দিলে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button