স্থানীয় সংবাদ

প্রচন্ড তাপদাহে বাগেরহাটে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আজাদুল হক,বাগেরহাট।
তীব্র তাপদাহের কারণে বাগেরহাটে গত দুই দিনে একটি স্কুলের ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্ত্তি হয়েছে। বিলম্বে প্রাপ্ত তথ্য মতে অসুস্থ শিক্ষার্থীদের জেলার চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্ত্তি করা হয়েছে। আর এ ঘটনাটি হয়েছে মঙ্গলবার ও বুধবার স্কুল চলাকালিন সময়ে বাগেরহাট সদর উপজেলার খালিশপুর সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে। চিকিৎসা কেন্দ্র পাশে হওয়ায় শিক্ষার্থীদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিব খান জানান, কয়েকদিন ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত অস্বস্তিকর হয়ে ওঠে। এর ফলে দুই দিনে ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং অনেকে অচেতন হয়ে যায়। এদের মধ্যে রয়েছে ঐশী, নবনীতা, দৃষ্টিপাত, জৈতা বিশ্বাস, শীর্ষা সরকার, আখি, তৃষ্ণা, প্রিয়ন্তী, আরাধ্যা গাইন, সঙ্গীতা ও দীঘা রানা। তিনি আরো জানান, এদের মধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। তবে দীঘা রানার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তিনি বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান ও বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছে বলেও তিনি অভিযোগ করেন। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, প্রচন্ড গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের লক্ষণ নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশকে বাড়ি পাঠানো হয়েছে। একজন শিক্ষার্থী এখনও ভর্তি রয়েছে এবং চিকিৎসাধীন আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button