স্থানীয় সংবাদ

সবজি মাছের বাজার উর্ধগতিতে বিপাকে নি¤œ আয়ের মানুষেরা

শেখ ফেরদৌস রহমান: আসন্ন ঈদকে সামনে রেখে এরই মধ্যে বাজারে সব ধরনের সবজি, মাছের দামে উর্ধগতি। এতে করে ভালো নেই নি¤œ আয়ের মানুষেরা। পরিবহণ খরচসহ তিব্র গরমের কারণে বেড়েছে সব ধরনের সবজির বাজার এমনটি বলছেন খুচরা ব্যবসায়িরা। গতকাল নগরীর বেশ বয়েকটা বাজার ঘুরে দেখা গেছে। বেগুন ৮০ টাকা, টমেটো দেশি ২০০টাকা, লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা, পেপে ৪০ টাকা, কুশি ৭০ টাকা, চাল কুমড়া ৭০ টাকা, কাকারোল ৯০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙে ৮০-৯০ টাকা, কাঁচাঝাল বরজ প্রতিকেজি ২০০ টাকা ।তবে পেয়াজ, আলু,রসুনের দাম আগের মত ক্রেতারে নাগালে।এছাড়া গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকায় ও খাশির মাংস সাড়ে ১২শ টাকা, মুরগী ব্রয়লার প্রতিকেজি ২০০ টাকা, সোনালী ৩২০ টাকা, দেশি ৫৫০ টাকা দরে বিক্রি হয়েছে। মাছ বাজার ঘুরে দেখা গেছে, ১ কেজি সাইজের ইলিশ ২৫শ টাকা ৩ হাজার টাকা, পাশাপাশি ছোট জাটকা সাইজের ইলিশ ২শ গ্রামের সাইজ ছোট মাছ বিক্রি হচ্ছে ৮শ টাকা প্রতি কেজি, এছাড়া পারসে মাছ প্রতি কেজি ৬শ’ টাকা, চিংড়ি মাছ ৮শ টাকা এক হাজার টাকা, রুই মাঝারী ৪শ’ টাকা কেজি, কাতলা মাঝারী ৩৫০ টাকা কেজি, রুই বড় ৪৫০ টাকা কেজি,তবে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছের দাম আগের মত পাঙ্গাস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ টাকা দরে ও তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে, যা গেল এক মাস আগেও দাম ছিল নাগালে। এতে করে বেশি বিপাকে পড়তে হচ্ছে দৈনিক শ্রমিক ও নি¤œ মধ্য আয়ের মানুষদের। এ বিষয়ে কথা হয় রিক্সা চালক তজিবুল রহমানর সাথে তিনি বলেন, গেল কয়েকদিন তিব্র গরম আর পরিবহণ আমার শরির ভালোনা জ¦র হওয়াতে গাড়ী নিয়ে বের হতে পারিনি। আজ বের হয়েছি। সকাল পর্যন্ত বেশ যাত্রী ছিল কিছু আয় হয়েছে। তবে, হঠাৎ করে চাল, সবজি, মাছের দাম বেশ বেড়েছে। ঈদের আগে যে প্রতিদিনই বাড়ছে সবজির দাম। আমরা গরীব মানুষ কাজ করলে খেতে পারি না করলেও খেতে পারি, বাকি বা ঋণ নিয়ে । এক্ই কথা বলেন, বেসরকারী চাকুরীজীবি হেমায়েত হোসেন তিনি বলেন, আমরা চাকুরীজীবি নির্ধারিত উপার্জন। হিসাব করে চলতে হয়। এত অল্প খরচে কি মাস চালানো যায়? ঈদের পর যেসব কিছুর দাম একটু বেড়েছে। বিশেষ করে মাছের বাজার সবজিসহ চাল সব কিছু । আগের বছরের তুলনায় দাম বেড়েছে । তবে দাম কিছুটা লাগাম টেনে ধরা উচিত বা এর ভিতর কোন সিন্ডিকেট আছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। এ বিষয়ে সবজি বিক্রেতা আবুল হোসেন বলেন, গরম আর পরিবহণ সংকট জ¦ালনি তেলের দাম বেড়ে যাওয়াতে সবজির বাজারে প্রভাব পড়েছে । এছাড়া পরিবহণ খরচ বেড়েছে যার কারণে একটা প্রভাব পড়েছে। তবে মাছ বিক্রেতা বেলাল বলেন, এছাড়া এমন সময় একটু মাছের দাম বেশি থাকে। এ বিষয়ে খুলনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর বিভাগীয় উপঃ পারিচালক মোঃ সেলিম বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোন ব্যবসায়ি সিন্ডকেট আছে কি নেই।আমরা প্রমান পেলে আইনগত ব্যবস্থা নিব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button