স্থানীয় সংবাদ

খুলনায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ঃ সওতুল কুরআন মডেল হিফজ মাদ্রাসার উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) নগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণিস্থ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আযান, কেরাত ও গজলে অংশ নেন। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য ইসলামি সংগীত শিল্পী ও হ্যাভেন টিউন পরিচালক এস এম মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, কেডিএ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: আলমগীর হোসেন এবং টিভি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফেজ ক্বারী মুহিব্বুল্লাহ। অনুষ্ঠান ও প্রতিযোগিতা সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মো: সাইফুল ইসলাম। এসময় বক্তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। শিশু বয়স থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছাত্র-ছাত্রীরা নীতি নৈতিকতাবোধ সম্পন্ন হয়। এ জন্য নিজেদেরকে যোগ্য ও দক্ষ করে তুলতে উচ্চ শিক্ষা অর্জনের সাথে সাথে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। সুস্থ ধারার ইসলামি সংস্কৃতি চর্চ্চার মাধ্যমে সমাজ থেকে সকল অপসংস্কৃতিকে হঠাতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button