স্থানীয় সংবাদ

খালিশপুরে জামিলা আইডিয়াল বালিকা মাদরাসার ক্বীরাত মশক ও নসীহা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ গতকাল ২১ মে বৃহস্পতিবার বেলা-১২ টায় খুলনার খালিশপুর বঙ্গবাসী স্কুল রোডের এন.এইচ ২৫নং বাড়িতে নতুন কলোনি হাউজিং এ অবস্থিত জামিলা আইডিয়াল বালিকা মাদরাসায় বেলা ১২ টায় “ক্বীরাত মশক” ও নসিহা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত ক্বারী ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আহমদ হাসান লন্ডন প্রবাসী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হাফেজ, মুফতী আবিদ হাসান, ইমাম ও খতীব এমদাদিয়া জামে মসজিদ হাউজিং খালিশপুর খুলনা। প্রধান অতিথি প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাসিহা পেশ করেন। পরে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের প্রতি যতœবান হওয়ার জন্য গার্জিয়ানদের জোর তাগিদ দেন। এ সময় সম্মানিত যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আলিম এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অন্যান্য ওলামায়ে কেরামগণ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার উপস্থিতিতে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখেন “কুরআনের মশক” করান এবং বিশেষ অতিথি আজকের আলোচনায় শিক্ষনীয় বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন কবি মোঃ রহমত আলী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মাওলানা আব্দুল আলিম, সব মিলিয়ে উক্ত অনুষ্ঠানটি খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button