স্থানীয় সংবাদ

রূপসায় বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে নিদ্রাহীন রাত্রি যাপন, জনজীবন অতিষ্ট

মোঃ বেনজীর হোসেন, রূপসা প্রতিনিধি : তীব্র গরমের মধ্যে লাগামহীন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে খুলনার রূপসা উপজেলার সাধারণ মানুষ। দিন-রাতজুড়ে বিদ্যুতের আসা-যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে এই বৈশাখে রাত্রে বিদ্যুৎ না থাকায় নিদ্রাহীন রাত্রি যাপন করতে হচ্ছে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের।স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে দিনে অসংখ্যবার এবং রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। প্রচ- গরমে ঘরের ভেতর টিকে থাকাই যেন কঠিন হয়ে পড়েছে। অনেকেই রাত জেগে হাতপাখা দিয়ে সময় পার করছেন। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব।আলাইপুর বাজারের ব্যবসায়ী আলাল উদ্দীন জানান, “লোডশেডিংয়ের কারণে দোকানে ঠিকমতো ব্যবসা করা যাচ্ছে না। ফ্রিজের সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”
অন্যদিকে গ্রামের সাধারণ মানুষ বলছেন, বিদ্যুৎ না থাকায় গভীর রাতে মশার উপদ্রব ও গরমে শিশুদের কান্নায় পরিবারগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। কেউ কেউ বলছে নতুন এজিএম আসার পর লোডসেডিংয়ের মাত্রা বেড়ে গিয়েছে। তাদের প্রশ্নÑ এই ভোগান্তি আর কত দিন?
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রূপসাবাসী।
রূপসা সাব জোনের এক কর্মকর্তা বলেন,চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত না থাকায় সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।সাধারণ মানুষের প্রত্যাশা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button