স্থানীয় সংবাদ

জমিজমা নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার নবপল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৭টার দিকে নবপল্লী এলাকার গোলাম মুক্তাদির প্রাইমারি স্কুল সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নবপল্লী এলাকার বাসিন্দা নুরু সরদারের পুত্র মো. আবুল কালাম আজাদ (৪৫)। খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে আবুল কালাম আজাদের সঙ্গে তার ছোট ভাই আজিম এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আজিম ধারালো চাকু দিয়ে আবুল কালাম আজাদের বুকের মাঝামাঝি অংশ ও বাম হাতের বাহুতে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি (৯+১০) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানা অফিসার্স ইনচার্জ মো: রফিকুল ইসলাম ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button