স্থানীয় সংবাদ

শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার ঃ শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। ২২ মে (শুক্রবার) বাদ জুম’আ নগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম। বিক্ষোভ মিছিলে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউ-েশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ। এ সময় শিবিরের নেতাকর্মীরা “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না”, “আমার বোন কবরে, প্রশাসন কি করে”, “বিচার চাই বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই” ইত্যাদি স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,”জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আজ অন্যায়-সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে। ঘরে থাকা আমাদের মা-বোনেরাও আজ নিরাপদ নয়। শিশু রামিসার ধর্ষণ প নৃশংস হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। প্রশাসনের প্রতি হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা উদ্বেগজনক হয়ে পড়েছে। একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন উদাসীন হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনজীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জোর পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button