স্থানীয় সংবাদ

খালিশপুরে এসপিজিআরসি নেতা হুমায়ুন কবিরকে লাঞ্চিত করার চেষ্টা

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে এসপিজিআরসি নেতা হুমায়ুন কবিরকে লাঞ্চিত করার চেষ্টা করেছে বিএনপি নেতা কাঠ মনির। শনিবার সকাল ১১টার দিকে খালিশপুর বঙ্গবাসী মোড়ে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে এ যাত্রায় হুমায়ুন কবির রক্ষা পান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতা কাঠ মনির উর্দ্দুভাষী সংগঠন এসপিজিআরসি সংগঠনটি দখল করার জন্য কাঠ মনির বেশ কয়েক মাস ধরে চেষ্টা করে আসছিল। এ ঘটনায় তিনি প্রতিবাদ করায় মনির ক্ষুদ্ধ হয়ে কবিরের নামে ফেইজবুকে নানা ধরনের অপ্রচার করে চলেছেন। বিষয়টি কবির একাধিকবার মনিরকে নিষেধ করলেও তিনি আমলে নেননি। এই মনির দলের নাম ভাঙ্গিয়ে বঙ্গবাসী এলাকায় নানা অপকর্ম শুরু করেছে। তার চাঁদাবাজিতে পিপলস গেটের ও মানসিবিল্ডিং মোড়ের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তার মন্দ কর্মকান্ডের জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে তার অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান ওই এলাকার নিরিহ বাসিন্দারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button