স্থানীয় সংবাদ

ঈদুল আজহা উপলক্ষে নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ

# ওয়ার্ড প্রতি ৫ হাজার টাকা বরাদ্ধ #

স্টাফ রিপোর্টারঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা নগরীতে নগরবাসীর সুবিধার্থে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। বৃহস্পতিবা নগরীর জোড়াগেট বাজার চত্বরে কেসিসির উদ্যোগে সপ্তাহব্যাপী কোরবানির পশুরহাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি নগরবাসীর প্রতি ড্রেনে পশুর বর্জ্য ও রক্ত না ফেলার আহ্বান জানান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই। কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, ১৪০টি স্পটে গরু জবাইয়ের জন্য প্রচারণা চালনো হচ্ছে। প্রতিটি স্পটে গাছের গুড়ি, হোগলা চাটাই এবং কিছু ক্ষেত্রে ছামিয়ানা থাকবে। প্রতিটি ম্পটে ঝুলানো হবে সচেতনতামূলক ব্যানার। এ জন্য ওয়ার্ড সচিব প্রতি দেয়া হবে ৫ হাজার টাকা করে। এ টাকা দিয়ে তারা স্পট নির্ধারণ ও প্যানা টানানো এবং প্রচারণা করার কাজে ব্যয় করবে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, বিষয়টি তদারকি করবে স্ব স্ব ওয়ার্ড সচিব। তাদের তদারকি করার জন্য ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি টিম মাঠে থাকবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button