জেলা প্রশাসকের কাছে নিরাপদ খুলনা চাই’র স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ নিরাপদ খুলনা চাই এর পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে স্মারকলিপি প্রদান করা হয়েছে, ২৩শে মে দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে। স্মারকলিপিতে উল্লেখ করা হয় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি,খাজনা আদায়ে অতিরিক্ত অর্থ আদায়, জাল নোটের বিস্তার, অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়া, এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে বা সিন্ডিকেটের মাধ্যমে পশুর দাম বাড়িয়ে দেওয়ার মতো দুর্নীতি ও অপরাধমূলক কর্মকা- যাতে না ঘটে তার জন্য আগে থেকে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়। এছাড়াও খুলনা আদালত বা এর আশেপাশের এলাকায় সাম্প্রতিক কিছু অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেই চলেছে যা জননিরাপত্তার ক্ষেত্রে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। দিনের আলোতে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটেই চলেছে, এই ঘটনা প্রমাণ করে যে, সাধারণ নাগরিকদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন,স্মারকলিপিতে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়,সম্প্রতি খুলনা নগরীতে খুন, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ কিশোর বাহিনীর দৌরাত্ম্য সামাজিক নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে নগরীতে প্রতিদিন দুরবৃত্তিদের হামলায় আহত, নিহত, সংঘর্ষের মতো ঘটনা ঘটেই চলেছে তার কাছে দাবি জানানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তারা যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন,স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, – নিরাপদ খুলনা চাই সংগঠনের সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোওয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলের সদস্য মোঃ আব্দুর রহমান নির্বাহী সভাপতি এস, এম, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস ঢালী, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল কবির,প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্ন) সহ প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, আইন ও শালিশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তারেক শাহরিয়া মেজবাহ, সহ মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শওকত আলী, সুমাইয়া খাতুন (মনিকা) সহ সংগঠনের দায়িত্বশীল আরো অনেক নেতা কর্মীবৃন্দ। এ সময় নিরাপদ খুলনা চাই সভাপতি সরদার বাদশা খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে বলেন, নিরাপদ খুলনা চাই একটি সামাজিক সংগঠন সর্বপ্রকার দুর্নীতি, সকল অফিস আদালতে ঘুষ বানিজ্য, খুন, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, ভেজাল খাদ্য, অবৈধ মজুদ সিন্ডিকেটসহ সকল অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দায়বদ্ধতায় ও রাষ্ট্রের কল্যাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সহযোগিতা করবে বলে তিনি জানান। এ সময় খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে সভাপতি সহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান ও বলেন সংগঠনটিকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।


