স্থানীয় সংবাদ

যশোর শার্শার তিন বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ এক বৃদ্ধকে আটক

যশোর ব্যুরো ঃ যশোরে শার্শা উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।আটক আলম গাজী (৫৬)যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত জহুর গাজীর ছেলে। মামলার বরাতে শার্শা থানার ওসি মারুফ হোসেন সাংবাদিকদের বলেছেন,বুধবার তিন বছর বয়সের ওই শিশু কন্যা তার দাদা বরকত উল্লাহ এর সাথে বাড়ির উঠানে খেলা করছিল।এসময়ে আসামি আলম গাজী (৫৬) প্রতিবেশী দাদা কাঠি ভাজা দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে পাশ্ববর্তী জনৈক খায়রুল এর ঘেরের টোংঘরে নিয়ে যায়।সেখানে সে শিশুটির পরিহিত কাপড় খুলে তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে কামড় দিতে থাকে।এসময়ে ওই টোংঘরের পাশ দিয়ে যাওয়ার সময়ে স্থানীয় জনৈক জাহির এর স্ত্রী উক্ত শিশুটির কান্না শুনতে পায়।তখন টোংঘরের দরজা খুলে অভিযুক্তকে দেখতে পায়।এসময় শিশুটি দৌড়ে তার মায়ের কাছে ঘটনাটি জানালে তারা লোকলজ্জার ভয়ে কাউকে কোন কিছু না জানিয়ে বিষয়টি গোপন রাখে।বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে শিশুটির পিতা-মাতার অভিযোগে প্রেক্ষিতে শার্শা থানা পুলিশ অভিযুক্ত আলম গাজীকে আটক করেন।এ বিষয়ে শার্শা থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button