স্থানীয় সংবাদ
যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৭০ হাজার টাকার বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৩ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৩০টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩ দশমিক ৫ কেজি জিরা, ১১৪ প্যাকেট ফুসকা, ১০ কেজি আমসত্ত্ব, ৪ প্যাকেট কিসমিস, ১৮ প্যাকেট সন পাপড়ি, ৮৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১ হাজার ৩৭টি চকলেট ও ২ হাজার ৫০৩টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৭০ হাজার ৭৭০ টাকা।



