ঈদ আসছে ও হয়ে যাবে, কেউ খোঁজ রাখেনা মধ্যবিত্ত এবং নি¤œ আয়ের পরিবারের প্রতি

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে
কেউ খোঁজ রাখেনা চরম দূর্বিসহ জীবন যাপনকৃত মধ্যবিত্ত ও নিন্ম বিত্ত পরিবারের প্রতি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যখন গরু ছাগল মহান রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানী দেওয়ার জন্য কেনা কেটার প্রতি ঝুঁকছে তখন মধ্যবিত্ত ও নিন্ম বিত্ত আয়ের মানুষের চোখে চরম হতাশা কি হবে ঈদের দিনে। কিভাবে ঈদ পালন করবে তারা। বর্তমানে যেভাবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব যাচ্ছে। কাজ নেই। আবার যা আছে তা অতি সামান্য। এভাবে দিনাতিপাত করছেন মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষ। যশোর শহরের দড়াটানা ভৈরব ব্রীজের উপর ও শহরের বিভিন্ন পয়েন্টে ফুটপাতে অবস্থানকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,বর্তমান বাজারে পরিবার পরিজন নিয়ে চরম দূর্বিসহভাবে জীবন যাপন করতে হচ্ছে তাদের। পরিবারে আয়ের একমাত্র ব্যক্তি ১ থেকে ২জন। এদের আয়ের দিকে তাকিয়ে থাকে প্রায় ৭ থেকে ১০ জনের পরিবার। তারপরও ঈদুল আজহা উপলক্ষে তাদের চোখে শুধু হতাশা আর অন্ধকার ঘুরে ফিরে আসছে। তার কারণ দৈনন্দিন তারা যে পরিমান মালামাল বিক্রি করছে তাতে তাদের পরিবারের মুখে আহার তুলে দিতে পারছেনা। চরম হতাশা আর বর্তমান দূদর্শা তাদের খুড়ে খুড়ে খাচ্ছে।তাছাড়া, ঈদুল আজহা উপলক্ষে কুরবানীর মাংস কেনা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দেখা দিয়েছে।এবার কুরবানীর মাংস তাদের জুটবে কিনা তাও তাদের অজানা। নিন্ম আয়ের মানুষ কুরবানীর মাংস সংগ্রহে পথে নেমে আসলেও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বড় নাজুক। এমন পরিস্থিতে তাদের কপালে এবারে কুরবানীর মাংস জুটলেও জুটতে পারে আবার নাও জুটতে পারে বলে এমন মন্তব্য করেছেন মধ্যবিত্ত পরিবারের একজন কর্তা নাম প্রকাশ না করার শর্তে। খোঁজ নিয়ে আরো জানাগেছে,এবার যশোর ঈদুল আজহা উপলক্ষে গরু ছাগলের হাটে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছেনা। কেনাবেচা তেমন জাকজমকপূর্ণ নয়। গত পরশু রোববার ২৪ মে থেকে ইজিবাইকে যশোর শহরের কাঠেরপুলের একজন মাংস বিক্রেতা (রাজ বিফ) এর পক্ষ থেকে ঈদ উপলক্ষে কেজি প্রতি মাংস ৭০০ টাকা দাম হাকাচ্ছে। গরু ছাগলের হাটে তেমন ক্রেতার ভীড় গত এক সপ্তাহে দেখা যায়নি বলে খবর পাওয়া গেছে। তারপরও কুরবানীর উদ্দেশ্যে গরু ছাগল কেনা বেচার প্রতি ঝুঁকবে উচ্চ বিত্তসহ কিছু মধ্যবিত্ত পরিবার। খোঁজ নিয়ে আরো জানাগেছে,গত বছরে যারা কুরবানীতে শরীক হয়েছিল। এবার অনেক পরিবার শরীক হওয়াতো দূরের কথা তারা গরুর মাংস কেনা নিয়ে চরমভাবে হতাশার মধ্যে দিনাতিপাত করছেন। তাই অনেক নিন্ম আয়ের মানুষ ও মধ্য বিত্ত পরিবারের কর্তারা বলছে কেউ খোঁজ রাখেনা কিভাবে চলছে মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের ঈদ।


